Logo
সর্বশেষ :
পাবনার কলি হত্যাকাণ্ড: মুলহোতা গ্রেফতার, শাস্তির দাবিতে মানববন্ধন মাগুরায় শিক্ষা দিবসে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার দাবিতে সমাবেশ পাবনায় প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থী গ্রেফতার বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার মৌসুমি বায়ুর প্রভাবে ঘন কুয়াশায় ঢেকে গেল পঞ্চগড় কোটচাঁদপুরে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন

ভিক্টোরি মানি ট্রান্সফারকে দেয়া হলো আন্তর্জাতিক অভিবাসী পদক

স্পেন প্রতিনিধি
প্রকাশিত : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

স্পেনে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২২ পালিত হয়েছে। বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কতৃক অনুমোদিত আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বার্সেলোনায় বাংলাদেশী মানি এক্সচেঞ্জ ব্যবসা প্রতিষ্ঠান গুলোর মাঝে ভিক্টোরি মানি ট্রান্সফার এন্ড ট্রাভেলসকে আন্তর্জাতিক অভিবাসী পদক-২০২২ এ ভূষিত করা হয়।

 

“থাকবো ভালো- রাখবো ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়- গড়বো বাংলাদেশ”- এই স্লোগানকে সামনে রেখে স্পেনের মাদ্রিদে বাংলাদেশী দূতাবাস কতৃক গত ১৫ ডিসেম্বর তারিখের একটি এক পত্রে এই পদক ঘোষণা করা হয়। (স্মারক নংঃ ১৯.০১.৩৪০১.০০৫.২৩.০১৩.১৫-৬৪)

 

সেখানে পুরো স্পেনে থাকা বাংলাদেশী ব্যবসা প্রতিষ্ঠানের মাঝে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে এ বছর বাছাই করা হয়েছে বলে জানা যায়। উল্লেখিত স্মারকে, আমানাহ মানি ট্রান্সফারকে প্রথম স্থান ও বার্সেলোনার ভিক্টোরি মানি ট্রান্সফার এন্ড ট্রাভেলসকে দ্বিতীয় স্থানে ভূষিত করা হয়।

 

পদকপ্রাপ্ত ভিক্টোরি মানি ট্রান্সফার এন্ড ট্রাভেলস’র স্বত্বাধিকারী রাজিব হোসাইন জানান, রেমিট্যান্স প্রেরণকারী প্রতিষ্ঠান হিসেবে আমরা আন্তর্জাতিক অভিবাসী দিবস পদকে ভূষিত হয়ে খুবই খুশি। আমাদের এই প্রাপ্তিটা পুরো স্পেনের প্রবাসী রেমিট্যান্স যুদ্ধাদের। আমাদের সম্মানিত গ্রাহক, শুভাকাঙ্ক্ষীদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

 

উল্লেখ্য, সোমবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় মাদ্রিদে অবস্থিত বাংলাদেশী দূতাবাস প্রাঙ্গনে ব্যবসায়ী, সুধী, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্ধদের নিয়ে দূতাবাস আন্তর্জাতিক অভিবাসী দিবস অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে উক্ত সম্মাননা স্মারক তাদের হাতে তুলে দেওয়া হয়।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com