Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু

রাজনগরে হীড বাংলাদেশের ৩৭ লাখ টাকা নিয়ে পালানো ম্যানেজার আটক

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩

মৌলভীবাজারের রাজনগরে এনজিও সংস্থা হীড বাংলাদেশের প্রায় ৩৭ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়া এক শাখা ম্যানেজারকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে রাজনগর থানায় মামলা হয়েছে। আটক হওয়া ওই শাখা ম্যানেজার হলো নেত্রকোনা থানার আনন্দবাজার এলাকার আলতাবুর রহমানের ছেলে আনোয়ার সাদাত (৪২)। তিনি হীড বাংলাদেশের টেংরা বাজারে অবস্থিত রাজনগর শাখার ক্ষুদ্রঋণ কার্যক্রমের ম্যানেজারের দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

পুলিশ ও হীড বাংলাদেশের কর্মকর্তারা জানান, গত ৭ জানুয়ারি সকালে হঠাৎ করে উর্ধ্বতন এক কর্মকর্তার ফোনে ক্ষুদেবার্তা পাঠিয়ে অসুস্থতার কথা জানিয়ে কর্মস্থল ছেড়ে চলে যান আনোয়ার সাদাত। পরদিন গ্রাহকরা ঋণ নিতে আসলে দেখা যায় টাকা অফিসে নেই। পরে তড়িঘড়ি করে হিসাব করে দেখা যায় আগের দিনে গ্রাহকদের কাছ থেকে সঞ্চয় কিস্তির সংগ্রহ করা প্রায় ৭ লাখ টাকার হিসাব মিলছে না। কর্তৃপক্ষ তার মুঠোফোনে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়। বিষয়টি নজরে আসার পর ঋণ গ্রহীতাদের তথ্য যাচাই-বাছাই করা শুরু করেন কর্মকর্তারা। এ পর্যন্ত ৫০-৬০ জন গ্রাহককে ঋণ দেয়ার নাম করে ও ভূয়া ঋণ দেখিয়ে প্রায় ৩০ লাখ টাকা আনোয়ার সাদাত নিজে সরিয়ে নিয়েছেন। তবে আরো খোঁজখবর নিলে সংখ্যাটা বাড়তে বা কমতে পারে বলে জানিয়েছেন হীড বাংলাদেশের এরিয়া ম্যানেজার মো. দীল ইসলাম। টাকা নিয়ে পালিয়ে যাওয়ার বিষয়টি বুঝতে পেরে কর্তৃপক্ষ রাজনগর থানায় অভিযোগ করেন। পরে পুলিশ গিয়ে ময়মনসিংহ থেকে বুধবার রাতে তাকে আটক করে নিয়ে আসে। আদালতের নির্দেশে ওই ম্যানেজারকে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

হীড বাংলাদেশের এরিয়া ম্যানেজার মো. দীল ইসলাম বলেন, আনোয়ার সাদাত অত্যন্ত চতুরতার সাথে গ্রাহক ও হীড বাংলাদেশের সাথে প্রতারণা করে প্রায় ৩৭ লাখ টাকা আত্মসাৎ করেছে। বিষয়টি জানাজানি হলে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাজনগর থানায় মামলা করেছি।

 

এঘটনায় রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, টাকা আত্মসাতের ঘটনায় হীড বাংলাদেশের টেংরা বাজারের ম্যানেজারের বিরুদ্ধে এক কর্মকর্তা থানায় অভিযোগ করেন। পরে মামলার আসামী আনোয়ার সাদাতকে ময়মনসিংহ থেকে আমরা আটক করেছি।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com