Logo
সর্বশেষ :
পাবনার কলি হত্যাকাণ্ড: মুলহোতা গ্রেফতার, শাস্তির দাবিতে মানববন্ধন মাগুরায় শিক্ষা দিবসে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার দাবিতে সমাবেশ পাবনায় প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থী গ্রেফতার বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার মৌসুমি বায়ুর প্রভাবে ঘন কুয়াশায় ঢেকে গেল পঞ্চগড় কোটচাঁদপুরে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন

সৌদিতে সেই বাস দুর্ঘটনায় নিহত ১০ জন বাংলাদেশী ওমরাহ যাত্রী

রাজকথা ডেস্ক :
প্রকাশিত : বুধবার, ২৯ মার্চ, ২০২৩

সৌদি আরবে ওমরাহ যাত্রীবাহী বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাড়িয়েছে। সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী মৃতদের মধ্যে ১০ বাংলাদেশি রয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৯ জন। মৃত্যের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

 

মঙ্গলবার সৌদিতে বাংলাদেশ কনস্যুলেট বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষনিক তাদের নাম-পরিচয় জানানো হয়নি।

 

সৌদি প্রেস এজেন্সি জানায়, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আবহাতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সকলেই আবহা থেকে ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কা যাচ্ছিলেন। আবহা থেকে মক্কা শহরের সংযোগকারী ১৪ কিলোমিটার দীর্ঘ আকাবাত শার সড়কে সোমবার বিকেল ৪টায় এই দুর্ঘটনা ঘটে।

 

সড়কে থাকা একটি সেতুর সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায় এবং তাতে আগুন ধরে যায়। নিহতদের স্থানীয় হাসপাতালের হিমাগারা এবং আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়। সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্টের উদ্ধারকারী দল ঘটনাস্থলে উদ্ধার কাজ করে। তারা ঘটনাস্থল ঘিরে রেখেছে।

 

 

মক্কা থেকে প্রায় সাড়ে ৬০০ কিলোমিটার দূরবর্তী সংযোগ সড়কটি পাহাড় কেটে তৈরি করা হয়েছিল। এরমধ্যে ১১টি টানেল এবং ৩২টি সেতু রয়েছে। সৌদি আরবে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য ইতোমধ্যে প্রতিনিধি পাঠানো হয়েছে বলে জানিয়েছে। বাসটিতে বাসের স্টাফসহ ৫৩ জন যাত্রী ছিলেন। তার মধ্যে ৩৫ জন বাংলাদেশী ছিলেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com