প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৭, ২০২৬, ৩:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৭, ২০২৩, ১:৩৫ এ.এম
রাজনগরে এডিপি’র বিভিন্ন উপকরণ বিতরণ

মৌলভীবাজারের রাজনগরে
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এবং উপজেলা উন্নয়ন তহবিল (রাজস্ব উদ্বৃত্ত) ২০২২-২৩ অর্থ বছরের আওতায় বিভিন্ন উপকরণ ও সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদের আয়োজনে মঙ্গলবার দুপুর ১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
যুব উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম খানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী আকরাম হোসেন তালুকদার, কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিম, শিক্ষা কর্মকর্তা শরীফ মোহাম্মদ নিয়ামত উল্ল্যা, উত্তরভাগ ইউনিয়নের চেয়ারম্যান দিগেন্দ্র চন্দ্র সরকার, মুন্সীবাজার ইউনিয়নের চেয়ারম্যান রাহেল হোসেন, পাঁচগাওঁ ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, রাজনগর ইউনিয়নের চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, টেংরা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ টিপু খান সহ উপজেলার বিভিন্ন এলাকার উপকারভোগীরা।
ইমেইল : rajkotha.news@gmail.com, editor@rajkotha.com.
সেন্ট্রাল রোড, রাজনগর বাজার, রাজনগর-৩২৪০, মৌলভীবাজার।
All rights reserved © 2026 rajkotha.com