প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৭, ২০২৬, ৭:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৫, ২০২৩, ৯:২০ পি.এম
রাজনগরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিনে প্রীতি ফুটবল ম্যাচ

মৌলভীবাজারের রাজনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। হীড বাংলাদেশ সিলেট অঞ্চলের আয়োজনে শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার মনসুরনগর ইউনিয়নের আফজালিয়া এস্টেট স্পোর্টস কমপ্লেক্স মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
যুবকরা দুটি দলে ভাগ হয়ে এ খেলাং অংশগ্রহণ করে। এসময় উপস্থিত ছিলেন হীড বাংলাদেশ সিলেট অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. দীল ইসলাম, মনসুরনগর ইউনিয়নের সমৃদ্ধি কো-অর্ডিনেটর মো. আমিনুল হক, বাফুফে রেফারি শংকর দুলাল দেব, ইউপি সদস্য তছকির মিয়া, আফজালিয়া এস্টেট স্পোর্টস কমপ্লেক্সের কোচ নিবারন ঘোষ ভজন প্রমুখ।
ইমেইল : rajkotha.news@gmail.com, editor@rajkotha.com.
সেন্ট্রাল রোড, রাজনগর বাজার, রাজনগর-৩২৪০, মৌলভীবাজার।
All rights reserved © 2026 rajkotha.com