প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৭, ২০২৬, ৪:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৬, ২০২৩, ৪:৩৪ পি.এম
কুলাউড়ায় এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে চলতি বছরের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সামাজিক সংগঠন ‘আলোর নিশান ব্রাহ্মণবাজার’।
শনিবার (২৬ আগস্ট) দুপুরে ব্রাহ্মণ বাজার জালালাবাদ উচ্চ বিদ্যালয় মিলানায়তনে আলোর নিশানের সিনিয়র সহ-সভাপতি মাসুম বিল্লাহ'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাঈদ আহমদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও ঠিকানা গ্রুপ অব মিডিয়ার চেয়ারম্যান এম এম শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খাঁন সাহেদ, প্রেসক্লাব কুলাউড়ার সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, ইউসুফ তৈয়বুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাশহুদ আহমদ, জালালাবাদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শ্যামল দেব রায়, হিঙ্গাজিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা শাহিদ খাঁন, প্রেসক্লাব কুলাউড়ার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসীম চৌধুরী প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য দেন ইউসুফ তৈয়বুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা জান্নাত প্রমি, জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আবির ইবনে হাই।
অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবাই প্রবাসী মাজহারুল ইসলাম, শরীফপুর ইউনিয়ন তালামীযের সভাপতি কামরুল ইসলাম, ব্রাহ্মণ বাজার ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক হাফিজ মিসবাহুর রহমান, আলোর নিশানের উপদেষ্টা মীর খোকন, অর্থ সম্পাদক মারুফ আহমদ, সদস্য আতিক আহমদ, কামরান ইসলাম, আব্দুল্লাহ আল তানিম, শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ।
ইমেইল : rajkotha.news@gmail.com, editor@rajkotha.com.
সেন্ট্রাল রোড, রাজনগর বাজার, রাজনগর-৩২৪০, মৌলভীবাজার।
All rights reserved © 2026 rajkotha.com