Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

রাজনগরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

“প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজারের রাজনগরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প(এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর রাজনগরের বাস্তবায়নে পানি উন্নয়ন বোর্ড মাঠে এ উপলক্ষে অনুষ্ঠানে আলোচনা সভা ও সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিবাস চন্দ্র পাল, উপজেলা কৃষকলীগের সভাপতি মাহমুদুর রহমান, আওয়ামী লীগের সদস্য আব্দুর রহমান মনা, আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য মো. কয়েছ আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খান, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোজ রায় প্রমুখ।

 

প্রদর্শনী শেষে বিকেলে প্রদর্শনীতে অংশগ্রহণকারী সফল খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

এসময় প্রদদর্শনীতে বিভিন্ন প্রজাতির পশু পাখি, প্রযুক্তি পণ্য, গোখাদ্য ইত্যাদির স্টল শোভা পায়। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com