Logo

মৌলভীবাজারে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মো. ফরহাদ হোসেন, মৌলভীবাজার : / ১৭৭
প্রকাশিত : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

মৌলভীবাজারে জাতীয় গোল্ডকাপ (বালক-বালিকা অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

 

রবিবার (১৯ জানুয়ারি) দুপরে মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) শুভ উদ্বোধন করা হয়।

 

মো. জসিম উদ্দিন মাসুদ এর পরিচালনায় খেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

 

বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার কে এইচ এম জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদ, সদর উপজেলার নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন, রাজনগর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা হাবিব শাপলা, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাজহারুল মজিদ প্রমুখ।

 

উদ্বোধনী খেলায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। খেলায় ৮টি দল অংশগ্রহণ করছে।

 

উদ্বোধনী খেলায় রাজনগর বনাম শ্রীমঙ্গল উপজেলা বালক ও বালিকা দলের খেলায় ২-২ গোলে ড্র হলে ট্রাইফিগারে শ্রীমঙ্গল দল বিজয়ী হয়।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।