প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৫:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২৬, ২:১৮ পি.এম
আবারো মেহেরপুর সীমান্ত দিয়ে ৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ও স্থানীয়রা

মেহেরপুরের দুটি সীমান্ত দিয়ে ৫ জনকে পুশইনের ঘটনা ঘটেছে। আজ ভোরে গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে ৩ জনকে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ।
সীমান্ত শূন্যরেখা ১৩৬ মেইন পিলারের কাছে ১৩৫/৭ এস কাঁটাতারের গেট দিয়ে তাদের পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছে ধলা বিওপি ক্যাম্প কমান্ডার হাবিলদার শিশির কুমার। পরে তাদের স্থানীয়দের সহযোগীতায় বাধা দিলে আবারো কাটাতারের ওপারে ফেরত নেওয়া হয়।
এ ঘটনায় গ্রামবাসীর মাঝে উত্তেজনা বিরাজ করছে। স্হানীয় সূত্রে জানা যায়, আজ রাতের কোনো এক সময় তারের গেট পার করে তিনজনকে বাংলাদেশ অভিমুখে পাঠিয়ে দেয় বিএসএফ। পরে ভোরে তাদের সীমান্ত শূন্যরেখায় বাধা প্রদান করলে তারা নো ম্যানস ল্যান্ড এ অবস্থান করে। সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ওই তিনজনকে আবারো ভারতে ফেরত নেওয়া হয়েছে। ফেরত পাঠানো তিনজনের মধ্যে দুইজন পুরুষ একজন নারী রয়েছে। তাদের নাম ও পরিচয় জানা যায়নি।
এদিকে শেওড়াতলা - কাজীপুর সীমান্ত দিয়ে দুইজনের পুশইনের খবর পাওয়া গেছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোন বিবৃতি দেয়নি বিজিবি
ইমেইল : rajkotha.news@gmail.com, editor@rajkotha.com.
সেন্ট্রাল রোড, রাজনগর বাজার, রাজনগর-৩২৪০, মৌলভীবাজার।
All rights reserved © 2026 rajkotha.com