প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬, ৯:২০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৯, ২০২৬, ১০:৩৯ পি.এম
মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা

মৌলভীবাজারে ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রীডম (সিএমএফ) এর আয়োজনে মৌলভীবাজারে দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে জেলা পরিষদ কনফারেন্স রুমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের সাবেক প্রেস মিনিস্টার ও বিবিসি এর সাবেক জ্যেষ্ঠ সাংবাদিক আকবর হোসেন। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে সার্টিফিকেট বিতরণ করেন মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান।
ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রীডম (সিএমএফ) এর সভাপতি, দৈনিক মৌলভীবাজার প্রতিদিনের সম্পাদক, যুগান্তর জেলা প্রতিনিধি হোসাইন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও স্টার নিউজের জেলা প্রতিনিধি মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশলায় অন্যান্যদের মধ্যে আলোচক হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল হামিদ মাহবুব, দৈনিক মানবজমিনের বিশেষ প্রতিনিধি মিজানুর রহমান, যুক্তরাজ্য ভিত্তিক ইংরেজী দৈনিক দ্যা ড্যাজলিং ডনের সম্পাদক মুনজের আহমদ চৌধুরী, সিএমএফ এর সহসভাপতি শাহ নেওয়াজ চৌধুরী সুমন ও সিএমএফ এর সাবেক সহসভাপতি আশরাফ আলী প্রমুখ।
প্রশিক্ষণে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সংবাদকর্মী হতে আগ্রহী তরুণরা অংশগ্রহণ করেন। পরে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন অতিথিরা।
ইমেইল : rajkotha.news@gmail.com, editor@rajkotha.com.
সেন্ট্রাল রোড, রাজনগর বাজার, রাজনগর-৩২৪০, মৌলভীবাজার।
All rights reserved © 2026 rajkotha.com