Logo
সর্বশেষ :
স্বজনের মৃত্যুতেও মন গলেনি সন্ত্রাসীদের : এলডিপি কর্মীর বসতঘরে অগ্নিসংযোগ, শিশুসহ ৩ জন আহত শ্রীমঙ্গলে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার হলেন মুন্না শিকলে বাঁধা অবস্থায় মাদরাসা পড়ুয়া দুই শিক্ষার্থী উদ্ধার মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় ১৬ ঘণ্টা লোডশেডিং রাশিয়ায় যুদ্ধে গিয়ে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে ইন্টারনেট সার্ভিস কর্মীর মৃত্যু সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তাকে বদলি হবিগঞ্জে হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু দিনের অর্ধেক সময় বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জবাসী

মাধবপুর সীমান্তে বিজিবি’র ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

রাজকথা ডেস্ক : / ৪২৬
প্রকাশিত : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

হবিগঞ্জের মাধবপুর সীমান্তে বসবাসরত জনসাধারণের চিকিৎসা সেবায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ১০টায় সরাইল-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ফেরদৌস কবীর পিএসসি পদাতিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধর্মঘর কোম্পানী এলাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন।

তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ এর মহাপরিচালকের নির্দেশনায় কুমিল্লা সেক্টর সদর দপ্তর এর অধীনস্থ সরাইল-২৫ ব্যাটালিয়নের অধীনে ধর্মঘর কোম্পানী এলাকায় এই মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।

এসময় সরাইল-২৫ ব্যাটালিয়নের ধর্মঘর বিওপি কমান্ডার সুবেদার সুশীল চন্দ্র বমিক, মাধবপুর উপজেলা প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী মোঃজাকির হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরাস উদ্দিন, ইউপি সদস্য নাছির উদ্দীন খোকন বিজিবি’র সদস্যগণসহ চিকিৎসা নিতে আসা সাধারণ জনগন উপস্থিত ছিলেন।

মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মঈনুল ইসলাম রিফাত মেডিকেল ক্যাম্পেইনে আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।

ক্যাম্পেইনে বিজিবি সদস্যরা ৫শতাধিক গরীব, দুস্থ ও অসহায় নারী-পুরুষের মাঝে চিকিৎসা সেবা বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।