Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাংলাদেশের অর্থনীতিতে ঝুঁকি কম : মুডিস

রাজকথা ডেস্ক :
প্রকাশিত : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
taka and dollar

বাংলাদেশের ওপর অর্থনৈতিক চাপ ক্রমেই বাড়ছে। তবে ঋণ খেলাপিতে পরিণত হওয়ার ঝুঁকি কম। এক পর্যবেক্ষণে এমন তথ্য জানিয়েছে মুডিস ইনভেস্টরস সার্ভিস। বৃহস্পতিবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিঙ্গাপুরে মুডিসের বিশ্লেষক ক্যামিল চৌটার্ড বলেছেন, বাংলাদেশের জন্য মূল বার্তা হলো উচ্চ স্তর থেকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ইদানিং কমেছে। তবে বিদেশি ঋণের বিপরীতে খেলাপি হওয়ার সম্ভাবনা কম।

প্রতিবেদনে বলা হয়, সামষ্টিক অর্থনৈতিক ঝুঁকি ও রিজার্ভের ওপর চাপ কমাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে ঋণ চাইছে বাংলাদেশ।

এরই মধ্যে সরকার নিয়মিত লোডশেডিং করছে ও ডলার সংকট চলাকালে সুযোগ-সন্ধানী মুদ্রা সঞ্চয়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও ঘোষণা দিয়েছে। ২০ জুলাই পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমে ৩৯ দশমিক ৬৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গত বছর রিজার্ভের পরিমাণ ছিল ৪৫ দশমিক ৫১ বিলিয়ন ডলার।

বাংলাদেশ বিশ্বের ৪১তম শীর্ষ অর্থনীতির দেশ। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের পর বিশ্বজুড়ে পণ্যের দাম বেড়ে গেছে। মূল্যস্ফীতি হয়েছে আকাশচুম্বী, যার ধাক্কা লেগেছে বাংলাদেশেও।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com