প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৯:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২২, ২:৫৩ পি.এম
রাজধানীতে মাদকবিরোধী অভিযান, ৮৭ জন গ্রেফতার

মাদকবিরোধী অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে এদেরকে আটক করে।
আজ শুক্রবার (২৯ জুলাই) ডিএমপি৪'র জনসংযোগ শাখা থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়—ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৮৭ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬২টি মামলা করা হয়েছে।
অভিযানে ১৩ হাজার ৪১ পিস ইয়াবা, ৪০ কেজি ৩৫ গ্রাম গাঁজা এবং ৮৬ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
ইমেইল : rajkotha.news@gmail.com, editor@rajkotha.com.
সেন্ট্রাল রোড, রাজনগর বাজার, রাজনগর-৩২৪০, মৌলভীবাজার।
All rights reserved © 2026 rajkotha.com