Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু

বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, এক বছরের সন্তান হাসপাতালে

সারাবাংলা ডেস্ক :
প্রকাশিত : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় খালুবাড়ি বেড়াতে এসে বজ্রপাতে হালিমা আক্তার (২৪) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় তার এক বছরের ছেলে সন্তান আহত হয়।

বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেলে উপজেলার নওপাড়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের তপাদারকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

হালিমা মুন্সিগঞ্জের আটিগাঁও গ্রামের মিরাজ হোসেনের স্ত্রী। তাদের ছেলে শাহিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নওপাড়া ইউনিয়ন পরিষদের সচিব মোয়াজ্জেম হোসেন ও স্থানীয় বাসিন্দা হুমায়ুন মোল্লা জানান, বৃহস্পতিবার সকালে মুন্সিগঞ্জ আটিগাঁও থেকে শরীয়তপুরের তপাদারকান্দি খালু মোকলেছ মোল্লার বাড়িতে এক বছরের ছেলে শাহিনকে নিয়ে বেড়াতে আসেন হালিমা। ছেলেকে নিয়ে বিকেলে বাড়ির পাশে নদীপাড়ে ঘুরতে যান তিনি। এ সময় হালকা বৃষ্টি শুরু হয়। হঠাৎ বজ্রপাতে হালিমা ঘটনাস্থলেই মারা যান।

এ সময় তার ছেলে শাহিন গুরুতর আহত হয়। তাকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com