Logo
সর্বশেষ :
পাবনার কলি হত্যাকাণ্ড: মুলহোতা গ্রেফতার, শাস্তির দাবিতে মানববন্ধন মাগুরায় শিক্ষা দিবসে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার দাবিতে সমাবেশ পাবনায় প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থী গ্রেফতার বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার মৌসুমি বায়ুর প্রভাবে ঘন কুয়াশায় ঢেকে গেল পঞ্চগড় কোটচাঁদপুরে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন

জেলে গেলে পড়াশোনা লাগে না শুনে বন্ধুকে হত্যা করে থানায় হাজির কিশোর

আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

জেলে গেলে পড়াশোনা করা লাগে না এ কথা শুনে নিজের বন্ধুকেই হত্যা করেছে এক কিশোর। নীরজ কুমার (১৩) নামের অষ্টম শ্রেণির এক ছাত্রকে হত্যা করে থানায় গিয়ে নিজেকে গ্রেফতারের আকুতি জানায় অভিযুক্ত দশম শ্রেণির আরেক ছাত্র। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদ জেলায়। খবর আনন্দবাজার পত্রিকার।

প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত কিশোর লেখাপড়ায় দুর্বল ছিল। এজন্য পরিবারের লোকজন তাকে পড়াশোনার জন্য চাপ দিতো এবং প্রায়ই বকাঝকা করতো। এক পর্যায়ে কোনোভাবে এই কিশোর জানতে পারে, জেলে গেলে পড়াশোনা করা লাগে না। এই শুনেই প্রতিবেশী ও বন্ধু নীরজ কুমার নামের এক কিশোরকে হত্যার পরিকল্পনা করে সে।

পুলিশ জানায়, নিহত নীরজ এবং অভিযুক্ত কিশোরের বাড়ি এক পাড়ায়। তারা একসাথে খেলাধুলাও করতো। তবে জেলে পড়াশোনা করা লাগে না এ কথা জানার পর থেকেই নীরজকে হত্যার সুযোগ খুঁজতে থাকে সে। খেলার অজুহাতে সে প্রতিদিন সন্ধ্যায় নীরজকে নিয়ে বের হয়ে যেতো। তার লক্ষ্য ছিল দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারের নিচে নীরজকে নিয়ে গিয়ে হত্যা করা।

সোমবার (২২ আগস্ট) স্থানীয় সময় বিকেলে সে নীরজকে নিয়ে ওই জায়গায় যায়। সুযোগ বুঝে সে নীরজের গলা টিপে তার শ্বাসরোধ করে এবং এক পর্যায়ে কাঁচের বোতল দিয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে।

পুলিশ জানায়, খুন করেই থানায় গিয়ে নিজেকে জেলে দেয়ার অনুরোধ জানায় এই অভিযুক্ত। পুলিশ প্রথমে তার কথা বিশ্বাস না করলেও পরে তার কথা মতো ঘটনাস্থলে গিয়ে নীরজের মরদেহ উদ্ধার করে। অভিযুক্ত কিশোরকে আপাতত সংশোধনাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com