Logo
সর্বশেষ :
পাবনার কলি হত্যাকাণ্ড: মুলহোতা গ্রেফতার, শাস্তির দাবিতে মানববন্ধন মাগুরায় শিক্ষা দিবসে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার দাবিতে সমাবেশ পাবনায় প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থী গ্রেফতার বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার মৌসুমি বায়ুর প্রভাবে ঘন কুয়াশায় ঢেকে গেল পঞ্চগড় কোটচাঁদপুরে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন

রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি অব মিশিগানের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন

রাজকথা ডেস্ক :
প্রকাশিত : সোমবার, ১০ অক্টোবর, ২০২২

উত্তর আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যে অবস্থানরত রাজনগর উপজেলা থেকে যাওয়া প্রবাসীদের সংগঠন রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি অব মিশিগানের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। গত ৯ অক্টোবর রবিবার দুপুরে মিশিগানের ওয়ারেন সিটির আল শাহী প্যালেস রেস্টুরেন্টে প্রতিষ্ঠা বার্ষিকীর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি অব মিশিগানের সভাপতি মোঃ জগলু তরফদার এর সভাপতিত্বে  ও যুগ্ম সম্পাদক মোঃ জয়নাল আবদ্বীন খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক মতিউর রহমান খান, অর্থ সম্পাদক জামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক শাহাজান সিরাজ, শেখ মোঃ আব্দুল লতিফ, সুহেল আহমদ, আলী আনছার রাজা।

এসময় উপস্থিত ছিলেন মহিলা সম্পাদিকা নাজনিন বেগম, আমজাদ হোসেন, মুকিত মিয়া, মোঃ ইয়াছিন খান, ফয়ছল জামান, আব্দুস সালাম তরফদার, জামাল আহমদ, দোহা তরফদার প্রমুখ।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com