Logo
সর্বশেষ :
পাবনার কলি হত্যাকাণ্ড: মুলহোতা গ্রেফতার, শাস্তির দাবিতে মানববন্ধন মাগুরায় শিক্ষা দিবসে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার দাবিতে সমাবেশ পাবনায় প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থী গ্রেফতার বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার মৌসুমি বায়ুর প্রভাবে ঘন কুয়াশায় ঢেকে গেল পঞ্চগড় কোটচাঁদপুরে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন

শাহজালালের মাজার জিয়ারতে আসার সময় সড়ক দুর্ঘটনায় ৩ নারী নিহত, আহত ১০

রাজকথা ডেস্ক :
প্রকাশিত : শনিবার, ২৭ মে, ২০২৩

কিশোরগঞ্জ থেকে ১৯ যাত্রী নিয়ে সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতে আসার পথে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের শিকার হয়েছে একটি পিকআপ ভ্যান। এতে পিকআপ ভ্যানের ৩ নারী যাত্রী নিহত এবং শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছে। হবিগঞ্জের বাহুবল উপজেলার মৌচাক এলাকায় শুক্রবার দিবাগত রাত দেড়টার সময় এ ঘটনা ঘটে।

 

 

নিহতরা  হলো- মঞ্জিলা বেগম (৪৫), তানজিলা বেগম (৩৫) ও শাহিনুর বেগম (৪৫)। তারা   কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।

 

পুলিশ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের ১৯ জন যাত্রী পিকআপ যোগে সিলেটে হযরত শাহ জালাল (র.) এর মাজারে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে বাহুবল উপজেলার মৌচাক এলাকার মোহনা কমিউনিটি সেন্টারে সামনে পৌঁছালে ঢাকা গামী একটি পাথর বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ৩ নারী মারা যান। এ ঘটনায় একই এলাকার বিল্লাল মিয়া, আমেনা খাতুন, জুনাইদ মিয়া, সুহেল মিয়া, মুক্তা আক্তার ও আরমানসহ ১০ যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এ ব্যাপারে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম খান বলেন, ‘কমিউনিটি সেন্টারের সামনে দ্রুতগামী একটি ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩ জন নিহত হয়েছেন। তারা সকলেই নারী। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।’


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com