Logo
সর্বশেষ :
পাবনার কলি হত্যাকাণ্ড: মুলহোতা গ্রেফতার, শাস্তির দাবিতে মানববন্ধন মাগুরায় শিক্ষা দিবসে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার দাবিতে সমাবেশ পাবনায় প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থী গ্রেফতার বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার মৌসুমি বায়ুর প্রভাবে ঘন কুয়াশায় ঢেকে গেল পঞ্চগড় কোটচাঁদপুরে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন

রাশিয়ায় যুদ্ধে গিয়ে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

রাশিয়াতে উচ্চ শিক্ষার জন্য গিয়েছিলেন মৌলভীবাজারের তরুণ মুহিবুর। পরিবারের আর্থিক অনটন মেটাতে সেখানে যুদ্ধে জড়িয়ে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত হয়েছেন মুহিবুর রহমান। সপ্তাহখানেক আগে মারা গেলেও বিষয়টি জানাজানি হয় সোমবার (২০ এপ্রিল) রাতে।

মুহিবুর মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সম্পদপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মসুদ মিয়া। মঙ্গলবার (২০ এপ্রিল) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন আমতৈল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. ইকবাল আহমদ।

পরিবারের বরাতে ইউপি সদস্য মো. ইকবাল আহমদ জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনার্স শেষে ২০২৪ সালের শুরুর দিকে উচ্চশিক্ষার জন্য রাশিয়াতে পাড়ি জমান মুহিবুর। কিন্তু সেখানে লেখাপড়া শেষ হয়ে গেলে হঠাৎ করেই অনিশ্চয়তার মুখে পড়ে তার জীবন। এই সংকটময় সময়ে দালাল চক্র তাকে টার্গেট করে রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিলে মোটা অঙ্কের বেতন ও যুদ্ধ শেষে নাগরিকত্ব মিলবে এমন প্রলোভন দেখায়। এরপর রাশিয়ায় গিয়ে সামরিক প্রশিক্ষণ নেন এবং তাকে পাঠানো হয় সম্মুখ যুদ্ধে। দীর্ঘদিন রুশ বাহিনীর হয়ে লড়াই করলেও শেষ রক্ষা হয়নি।

তিনি পরিবারের বরাতে আরও জানান, বাংকারে অবস্থান করার সময় ইউক্রেনের একটি ড্রোন হামলায় সেটি বিধ্বস্ত হলে ঘটনাস্থলেই নিহত হন মুহিবুর। রাশিয়ান সেনাদের জন্য খাবার সরবরাহকারী এক ব্যক্তির মাধ্যমে প্রথমে পরিবারের কাছে তার মৃত্যুর খবর পৌঁছায়।

তবে মৃত্যুর খবরে পরিবারের সদস্যরা ভেঙ্গে পড়েছেন। তারা সাংবাদিকদের সাথে কথা বলছেন না। ২০২৫ সালের শেষের দিকে দেশে ফিরেন মুহিবুর। পরে বিয়ে করলেও ১৫ দিনের মাথায় আবারো রাশিয়ায় যান। গত ৮ জানুয়ারি থেকে নিখোঁজ হওয়ায় তার ছোট ভাই হাবিবুর রহমান ঢাকাস্থ রাশিয়া দূতাবাসে যোগাযোগ করেন। তারা তাকে কোনো সন্ধান দিতে পারে নি। সবশেষে সম্প্রতি মুহিবুর রহমানের বন্ধু রাজন আহত অবস্থায় হাসপাতাল থেকে মেহেদি হাসান নামে একজনকে মুহিবুরের মৃত্যুর বিষয়টি জানায়। মেহেদি হাসানকে খবরটি মুহিবুরের পরিবারকে জানাতে বললে শুক্রবার মেহেদি হাসান মৃত্যুর খবর তার পরিবারকে জানায়।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com