Logo
সর্বশেষ :
পাবনার কলি হত্যাকাণ্ড: মুলহোতা গ্রেফতার, শাস্তির দাবিতে মানববন্ধন মাগুরায় শিক্ষা দিবসে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার দাবিতে সমাবেশ পাবনায় প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থী গ্রেফতার বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার মৌসুমি বায়ুর প্রভাবে ঘন কুয়াশায় ঢেকে গেল পঞ্চগড় কোটচাঁদপুরে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন

জুড়ীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

মৌলভীবাজারের জুড়ীতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামীকে হেফাজতে নিয়েছে পুলিশ। নিহত ওই নারীর নাম রিমা আক্তার (২০)। সে জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের কয়েছ মিয়ার স্ত্রী। সোমবার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ বড়ডহর গ্রামে এ ঘটনাটি ঘটে।

 

 

নিহত রিমার মা শারি বেগম অভিযোগ করে বলেন, গত আশ্বিন মাসের ১ তারিখ দক্ষিণ বড়ডহর গ্রামের বাসিন্দা কাদির ইঞ্জিনিয়ারের ছেলে কয়েছ মিয়ার সাথে রিমার বিয়ে হয়। কয়েছ চট্টগ্রামে থেকে গাড়ী চালায়। বিয়ের পর থেকেই সে গাড়ী কিনতে টাকার জন্য আমাদেরকে বিভিন্ন ভাবে চাপ দিচ্ছিল। সম্প্রতি সে আমার ছেলের নিকট ৩০ হাজার টাকা এ। এ টাকার জন্য সে রিমাকে বিভিন্ন রকম চাপ প্রয়োগ ও মারপিট করতো। সব ঘটনা রিমা আমাদের ফোনে জানাতো। শনিবার (৭ জানুয়ারি) কয়েছ চট্টগ্রাম থেকে বাড়ী এসে রিমাকে টাকার জন্য চাপ দেয় এবং সে বাবার বাড়ী এক সেট কাপড় রেখে যাওয়ায় এনিয়ে গালাগাল করে। সোমবার সকাল থেকে রিমাকে শারীরিক ও মানসিক চাপ দিতে থাকে। রিমা ফোনে আমাদের এ কথা জানায়। দুপুর প্রায় ১২টার দিকে কয়েছ আমাকে ফোন দিলেও কিছু বলেনি। এর পর কয়েছের ছোট ভাই জাবেদ ফোন করে বলে রিমা ঘরে ফাঁস লেগে মারা গেছে।

 

 

এঘটনায় জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com