Logo
সর্বশেষ :
পাবনায় প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থী গ্রেফতার বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার মৌসুমি বায়ুর প্রভাবে ঘন কুয়াশায় ঢেকে গেল পঞ্চগড় কোটচাঁদপুরে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

কোটচাঁদপুরে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি :
প্রকাশিত : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

ঝিনাইদহের কোটচাঁদপুরে বাসের ধাক্কায় নুর ইসলাম নামের এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনার পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতক বাসটি। ফলে বাসটি শনাক্ত করতে পারেনি পুলিশ।

 

 

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শহরের আম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর ইসলাম শহরের কলেজ স্ট্যান্ড পাড়ার মৃত আনছার আলীর ছেলে।

 

 

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, সকালে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থল হোটেলের দিকে যাচ্ছিলেন নুর ইসলাম। পথিমধ্যে কোটচাঁদপুর পৌর শহরের আম বাজার এলাকায় পৌঁছালে ঢাকাগামী দুরপাল্লার একটি বাস নুর ইসলামকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

 

এ ঘটনায় কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাস ও চালককে শনাক্ত করার কাজ আমরা শুরু করেছি। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com