Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ২০, আটক ১০

সারাবাংলা ডেস্ক :
প্রকাশিত : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ। পূর্ব বিরোধের জেরে এ ঘটনা বলে জানিয়েছে স্থানীয়রা।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এই ঘটনা ঘটে। এসময় আগুনে জ্বালিয়ে দেওয়া হয় স্থানীয় বাজারের অন্তত ১০টি দোকান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার ও শনিবার গায়ে সিএনজির ধাক্কা লাগা নিয়ে দুর্গাপুর গ্রামের জারুর গোষ্ঠী (রাসেল চেয়ারম্যানের গোষ্ঠী) এবং বারঘরিয়া (মিজান মেম্বারের গোষ্ঠী) গোষ্ঠীর লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এরই জের ধরে চেয়ারম্যান ও মেম্বারের গোষ্ঠীর লোকজন বুধবার সকালে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০জন আহত হয়েছে। এরমধ্যে মেম্বারের গোষ্ঠীর বাহার মিয়া নামে একজনকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এসময় স্থানীয় বাজারের ১০টি দোকানে অগ্নিসংযোগ করা হয়। পরে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আশুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, আগুনের খবর পেয়ে তারা সেখানে যান। মুদি, ফার্মেসিসহ বিভিন্ন প্রকার ১০টি দোকান আগুনে ভস্মীভূত হয়েছে। তাদের সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দমকল বাহিনীর দল অংশ গ্রহণ করে।

এই ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে আশুগঞ্জ থানার পুলিশ পাঠানো হয়। এছাড়াও পুলিশ লাইন থেকে অতিরিক্ত আরও ৩৫ জন পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় ১০ জন দাঙ্গাবাজকে আটক করা হয়েছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com