Logo
সর্বশেষ :
স্বজনের মৃত্যুতেও মন গলেনি সন্ত্রাসীদের : এলডিপি কর্মীর বসতঘরে অগ্নিসংযোগ, শিশুসহ ৩ জন আহত শ্রীমঙ্গলে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার হলেন মুন্না শিকলে বাঁধা অবস্থায় মাদরাসা পড়ুয়া দুই শিক্ষার্থী উদ্ধার মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় ১৬ ঘণ্টা লোডশেডিং রাশিয়ায় যুদ্ধে গিয়ে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে ইন্টারনেট সার্ভিস কর্মীর মৃত্যু সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তাকে বদলি হবিগঞ্জে হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু দিনের অর্ধেক সময় বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জবাসী

রাজনগরে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের সংবর্ধনা

মৌলভীবাজার প্রতিনিধি : / ৪৩৫
প্রকাশিত : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩

মৌলভীবাজারের রাজনগরে সানফ্লাওয়ার ক্লাবের আয়োজনে রেমিটেন্স প্রেরণ করে দেশের অর্থনীতিকে সচল রাখা প্রবাসীদের সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর ইউনিয়ন রোডের দাবা সমিতির কার্যালয়ে এই সংবর্ধনা দেয়া হয়।

 

সানফ্লাওয়ার ক্লাবের সহসভাপতি মো. ময়নুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদের সঞ্চালনায় এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজনগর ৭নং ওয়ার্ডের সদস্য দেলোয়ার হোসেন বাবলু, রাজনগর সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ আলী বেগ, উপজেলা কোয়াবের সভাপতি শাহ পাবলু, ক্রীড়ানুরাগী ও ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম, প্রবাসী আকরামুজ্জামান খান, জুবায়ের আহমদ রানা, সানফ্লাওয়ার ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মামুন প্রমুখ।

 

এসময় বক্তারা বলেন, উপজেলায় খেলাধুলাকে এগিয়ে নিতে সানফ্লাওয়ার ক্লাব দীর্ঘদিন ধরে কাজ করছে। আর খেলাধুলার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন স্পন্সরের ব্যবস্থা করে থাকেন রাজনগরের প্রবাসী কৃতি সন্তানরা। তাদের সহযোগিতা ছাড়া দেশের অর্থনীতি যেমন অচল হয়ে যায় ঠিক একইভাবে সামাজিক, সাংস্কৃতিক কাজে এগিয়ে নেয়া তাদের সহযোগিতা ছাড়া চালিয়ে নেয়া কঠিন। তাই ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে যারা মনপ্রাণ উজার করে সহযোগিতা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এই সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রবাসী সংবর্ধিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, খেলাধুলাসহ সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখছে সানফ্লাওয়ার ক্লাব। ক্রীড়া ক্ষেত্রে ভবিষ্যতেও প্রবাসীদের সহযোগিতা অব্যাহত থাকবে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।