Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

শেখ হাসিনাকে ‘মৌলভীবাজার-রাজনগর’ আসন আবারো উপহার দিবে ঐক্যবদ্ধ আ’লীগ – নেছার আহমদ এমপি

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
রাজনগরে আ’লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা

মৌলভীবাজারের রাজনগর উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শুক্রবার বিকালে রাজনগর বাজারের কেন্দ্রীয় সড়কের উপর এই সভা হয়। পরে সন্ধ্যায় সিলেটের বিভিন্ন সংগীত শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজাদ মিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য নেছার আহমদ।

 

নেছার আহমদ এমপি তার বক্তব্যে বলেন, ‘১৯৭০ সালের নির্বাচনেও এই উপজেলার মানুষ বঙ্গবন্ধুকে এখানকার আসন উপহার দিয়েছিল। রাজনগরের নৌকায় বিপুল ভোট দিয়ে বারবার প্রমাণ করেছে এই মৌলভীবাজার-রাজনগর আসন শেখ হাসিনার দূর্গ। আগামী নির্বাচনেওে ঐক্যবদ্ধ উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে এই আসন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেয়া হবে।’

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব মিছবাহুর রহমান। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদুজ্জামান আনছারী মনাই ও সাংগঠনিক সম্পাদক নজমুল হক সেলিমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখত, সহ-সভাতি মাহমুদুর রহমান, আওয়ামী লীগ নেতা বশারত আলী, ফরজান আহমদ, আতাউর রহমান চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির ফৌজি, সেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক আকমল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল আহমদ প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, তাঁতীলীগ, কৃষকলীগসহ দলটির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

পরে সন্ধ্যায় সিলেট বিভাগের খ্যাতিমান সংগীত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com