Logo
সর্বশেষ :
পাবনার কলি হত্যাকাণ্ড: মুলহোতা গ্রেফতার, শাস্তির দাবিতে মানববন্ধন মাগুরায় শিক্ষা দিবসে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার দাবিতে সমাবেশ পাবনায় প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থী গ্রেফতার বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার মৌসুমি বায়ুর প্রভাবে ঘন কুয়াশায় ঢেকে গেল পঞ্চগড় কোটচাঁদপুরে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন

রাজনগরে ২০০ পরিবারকে মৌলভীবাজার লেডিস ক্লাবের কম্বল প্রদান

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগে ২০০ শীতার্ত অসহায় চা শ্রমিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে মৌলভীবাজার লেডিস ক্লাব। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার উত্তরভাগ চা বাগানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

মৌলভীবাজার লেডিস ক্লাবের সভাপতি কবিতা ইয়াসমীনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ মৌলভীবাজারের উপপরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্নালী পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট মোসা. শাহীনা আক্তার, রাজনগর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, উত্তরভাগ চা বাগানের জেনারেল ম্যানেজার শাহেদুর রহমান, ম্যানেজার লোকমান চৌধুরী প্রমুখ।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com