Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক

রাজনগরের কান্দিগাঁও উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনারের  ভিত্তি প্রস্থর স্থাপন

আউয়াল কালাম বেগ, রাজনগর (মৌলভীবাজার) :
প্রকাশিত : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কান্দিগাঁও উচ্চ  বিদ্যালয়ের শহীদ মিনারের ভিত্তি প্রস্থর স্থাপন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারী ( মঙ্গলবার) দুপুরে বিদ্যালয়ের হলরুমে উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও রাজনগর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জিলাল উদ্দিন আহমেদ ।

 

পরে বিদ্যালয় প্রাঙ্গণে যুক্তরাজ্য প্রবাসী সাতির আহমেদের অর্থায়নে শহীদ মিনার নির্মাণ কাজের  ভিত্তি প্রস্থর স্থাপন  করা হয়। স্কুলের শিক্ষক আল মাহমুদ রকিবের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান  শিক্ষক আব্দুল করিম জাকির, স্কুলের ম্যানিজিং কমিটির সদস্য মাওলানা মুজিবুর রহমান, আব্দুন নূর, সাংবাদিক মো. আব্দুল ওয়াদুদ।

 

এসময় উপস্থিত ছিলেন রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, শাহীন আহমেদ, স্থানীয় ইউপি মেম্বার ওলি আহমেদ, বাতির মিয়া, ছাতির মিয়া, মাওলানা রেজাউল করিম প্রমুখ।

 

সভায় বক্তারা বলেন, প্রবাসীরা দেশ ও মানুষের কল্যাণে সর্বদা অবদান রেখে চলেছেন। সাতির আহমদের ব্যাক্তিগত অর্থায়নে  বিদ্যালয়ে এই শহীদ মিনার নির্মাণে  ভবিষ্যৎ প্রজন্মের হৃদয়ে হাজার বছর বেঁচে থাকবেন-এই প্রত্যাশা। বক্তারা আরোও বলেন সরকারের পাশাপাশি  প্রবাসীরা যদি এলাকার দরিদ্র মানুষের দিকে হাত প্রসারিত করেন অনেক মানুষ অপকৃত হবেন। জ্ঞান-বিজ্ঞান ও শিক্ষায়ও অনেক দূর এগিয়ে যাবে দেশ।

 

এই শহীদ মিনারের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্টানে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষের ঢল নামে। আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের আগে এই শহীদ মিনার নির্মাণের কাজ শেষ হবে এবং দিবসটিতে নির্মাণকৃত শহীদ মিনারে যথাযথভাবে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করতে পারবেন বলে নির্মাণ সংশ্লিষ্টরা আশা করছেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com