Logo
সর্বশেষ :
স্বজনের মৃত্যুতেও মন গলেনি সন্ত্রাসীদের : এলডিপি কর্মীর বসতঘরে অগ্নিসংযোগ, শিশুসহ ৩ জন আহত শ্রীমঙ্গলে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার হলেন মুন্না শিকলে বাঁধা অবস্থায় মাদরাসা পড়ুয়া দুই শিক্ষার্থী উদ্ধার মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় ১৬ ঘণ্টা লোডশেডিং রাশিয়ায় যুদ্ধে গিয়ে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে ইন্টারনেট সার্ভিস কর্মীর মৃত্যু সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তাকে বদলি হবিগঞ্জে হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু দিনের অর্ধেক সময় বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জবাসী

রাজনগরে বিপন্ন প্রজাতির প্রাণি গন্ধগোকুলকে হত্যা

মৌলভীবাজার প্রতিনিধি : / ৪৫৩
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
রাজনগরে বিপন্ন প্রজাতির প্রাণি গন্ধগোকুল হত্যা

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ডেফলউড়া গ্রামে বনাঞ্চল থেকে লোকালয়ে আসা বিলুপ্তপ্রায় গন্ধগোকুল পিটিয়ে হত্যা করেছেন এলাকাবাসী। পরিবেশের জন্য উপকারী এই প্রাণীটি সুরক্ষায় জনসচেতনতার অভাবে এমনটা ঘটেছে বলে মত পরিববেশ কর্মীদের।

 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার অসুস্থ অবস্থায় প্রাণীটি আবাসস্থল ছেড়ে লোকালয়ে চলে আসে। এসময় উপজেলার টেংরা ইউনিয়নের ডেফলউড়া গ্রামের রোমন মিয়ার বাড়ির পাশে গন্ধগোকুলটিকে ঘুরাঘুরি করতে দেখে কয়েকজন মিলে এটিকে পিটিয়ে মেরে ফেলেন। পরে এটিকে মাটিতে পুতে ফেলা হয়েছে।

 

রাজনগরের পরিবেশ কর্মী মুরাদ আহমদ বলেন, এলাকাবাসী না জেনে গন্ধগোকুলটিকে মেরে ফেলেছেন। পরিবেশের জন্য উপকারী এই প্রাণীটিকে মারা উচিত হয়নি। এ বিষয়ে বন বিভাগের সচেতনতামূলক প্রচার চালানো উচিত।

 

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, মৌলভীবাজারের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি খবর নিয়ে এ ব্যপারে পদক্ষেপ গ্রহণ করবো।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।