Logo
সর্বশেষ :
স্বজনের মৃত্যুতেও মন গলেনি সন্ত্রাসীদের : এলডিপি কর্মীর বসতঘরে অগ্নিসংযোগ, শিশুসহ ৩ জন আহত শ্রীমঙ্গলে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার হলেন মুন্না শিকলে বাঁধা অবস্থায় মাদরাসা পড়ুয়া দুই শিক্ষার্থী উদ্ধার মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় ১৬ ঘণ্টা লোডশেডিং রাশিয়ায় যুদ্ধে গিয়ে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে ইন্টারনেট সার্ভিস কর্মীর মৃত্যু সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তাকে বদলি হবিগঞ্জে হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু দিনের অর্ধেক সময় বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জবাসী

কমলগঞ্জে লাঠির আঘাতে মাকে হত্যা, ছেলের স্বীকারুক্তি

মৌলভীবাজার প্রতিনিধি : / ৩৬৯
প্রকাশিত : বুধবার, ৮ মার্চ, ২০২৩

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগান থেকে মা হত্যায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। বুধবার আদালতে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে সে।

 

৮ মার্চ রাত আড়াইটার দিকে তাকে আটক করা হয়। আটককৃত সাধন নুনিয়া (২৩) ওই বাগানের দেওন্তি নুনিয়ার ছেলে।

 

পুলিশ জানায়, গত মঙ্গলবার (৭ মার্চ) দুপুর ১টার সময় সময় কমলগঞ্জ থানাধীন আলীনগর চা বাগানে তুচ্ছ ঘটনা নিয়ে দেওন্তি নুনিয়ার(৪৫) সাথে তার ছেলে সাধন নুনিয়ার(২৩) কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে সাধন তার হাতে থাকা লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করে। এতে দেওন্তি নুনিয়া রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে দেওন্তি নুনিয়াকে শমশেরনগর চা বাগান সংলগ্ন ক্যামেলিয়া হাসপাতালে নিয়ে যায়। অভিযুক্ত ছেলে সাধন নুনিয়া ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

 

ওইদিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় দেওন্তি নুনিয়া মৃত্যু হয়। কমলগঞ্জ থানার এসআই হারুন অর রশীদ চৌধুরী নিহতের মৃতদেহের সুরতহাল করেন। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয়।

 

পরে গুপ্তচরের তথ্যের ভিত্তিতে নিহতের পলাতক ছেলে সাধন নুনিয়াকে গভীর রাতে আটক করা হয়। বুধবার তাকে আদালতে পাঠালে সে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারুক্তিমূলক জবানবন্দি দেয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, মাকে লাঠি দিয়ে আঘাত করার পর ছেলে পালিয়ে যায়। পরে সোর্সের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে। সে আদালতে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।