Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

‘স্বভাব যায় না মলে, খাছলত যায় না ধুলে’

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
স্বভাব যায় না মলে, খাছলত যায় না ধুলে

গরু চুরির দায়ে পুলিশ ও জনতার হাতে আটক হয়েছে একাধিকবার। চুরির অভিযোগে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক পদ থেকে অব্যাহতি ও বাহিষ্কার করা হয়েছে। তবুও পাল্টে নি অভ্যাস। জেল খেটে জামিনে বাইরে বেরিয়েই আবার নিজেকে জড়িয়েছে গরু চুরিতে। পুলিশের অভিযানে বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় রাজনগর ও শমসেরনগর থেকে ওই বহিষ্কৃত নেতা বাবলাসহ ৩ জনকে এবার গরুসহ আটক করেছে রাজনগর থানার পুলিশ।

 

 

আটককৃতরা হলো- রাজনগর উপজেলার উত্তর ঘড়গাঁও গ্রামের আব্দুল কুদ্দুছ ওরফে নাইয়ার ছেলে মিজানুর রহমান বাবলা ওরফে বাবলা মিয়া (৩২), মেইন ঘড়গাঁও গ্রামের মৃত আরজান মিয়ার ছেলে মতিন মিয়া (৩৭) ও শমসেরনগর চা বাগানের ৬ নম্বর লাইনের শংকর রাজভরের ছেলে নার সামলু রাজভর(৪৫)।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, গত ২৮ সেপ্টেম্বর বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের নিতেশ্বর গ্রামে গরু চুরির সময় যুবদল নেতা বাবলা ও তার আরো দুই সহযোগিকে আটক করে গণপিটুনি দেয় জনতা। পরে চুরির কাজে ব্যবহৃত বিলাসবহুল প্রাইভেট কারসহ তাদেরকে পুলিশের কাছে তুলে দেয়া হয়। এঘটনায় রাজনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক পদ থেকে তাকে অব্যাহতি দেয়ার পাশাপাশি দল থেকেও বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি-ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সম্প্রতি বাবলা জামিনে বের হয়ে এসে আবারো গরু চুরিতে জড়িয়ে পরে।

 

 

গত ১৪ মার্চ রাত সাড়ে ১০ টার দিকে রাজনগর সদর ইউনিয়নের তেলিজুড়ি গ্রামের আব্দুল গফফারের একটি গরু চুরির তদন্ত করতে গিয়ে বাবলাসহ কয়েকজন চোরের সংশ্লিষ্টতা পায় রাজনগর থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে তাদের অবস্থান নিশ্চিত হয়ে এসআই শওকত মাসুদ ভূঁইয়া ও এসআই সুলেমান আহমদের নেতৃত্বে অভিযানে যায় পুলিশের একটি দল। এসময় কমলগঞ্জের শমসেরনগর চা বাগানের ৬ নম্বর লাইন এলাকা থেকে নার সামলু রাজভরকে আটক করে গরু উদ্ধার করা হয়। পরে সন্ধ্যায় উত্তর ঘড়গাঁও গ্রাম থেকে বাবলা ও মেইন ঘড়গাঁও গ্রাম থেকে মতিন মিয়াকে আটক করা হয়।

 

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা রাজনগর থানার এসআই শওকত মাসুদ ভূঁইয়া বলেন, তেলিজুড়ি এলাকার একটি গরু চুরির ঘটনায় খোঁজখবর নিয়ে তাদের সংশিষ্টতার তথ্য পাই। পরে তিনজনকে শমসেরনগর ও রাজনগর থেকে আটক করা হয়। চুরি যাওয়া গরুটিও উদ্ধার করা হয়েছে। আসামীদের আদালতে পাঠানো হয়েছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com