Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রাজনগরে ইসলামী যুব আন্দোলনের পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠিত

রাজকথা ডেস্ক :
প্রকাশিত : রবিবার, ১৯ মার্চ, ২০২৩

মৌলভীবাজারের রাজনগরে ইসলামী যুব আন্দোলনের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়েছে। রবিবার উপজেলা ইসলামী যুব আন্দোলনের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।

 

সংগঠনের উপজেলা সভাপতি মাওলানা আল আমীন হক রাজুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা আবু তাহের সানীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পরামর্শ পরিষদের সদস্য ও  মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা জুবায়ের আহমদ জুবেল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনগর উপজেলা শাখার সভাপতি জনাব রাজা মিয়া।

 

এর আগে ২১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি মাওলানা জুবায়ের আহমদ জুবেল।

কমিটিতে দায়িত্ব প্রাপ্তরা হলেন সভাপতি মাওলানা আল আমীন হক রাজু, সহ সভাপতি, মাওলানা আলী আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা আবু তাহের সানী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা তোফায়েল আহমেদ নোমানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ সিহাব উদ্দীন সহ ২১ জন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com