Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রাজনগরে পৃথক অভিযানে জুয়াড়িসহ ৮জন আটক

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
রাজনগরে জুয়াড়িসহ ৮ জন আটক

মৌলভীবাজারের রাজনগরে পৃথক অভিযানে ৭ জুয়াড়িসহ ৮জনকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে (২১ মার্চ) উপজেলার উত্তরভাগ ইউনিয়নের আমিনাবাদ চা বাগান ও টেংরা ইউনিয়নের ইলাশপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

 

 

পুলিশ জানায়, উপজেলার উত্তরভাগ ইউনিয়নের আমিনাবাদ চা বাগানের ৫ নম্বর লাইনের রাবার বাগান এলাকায় জুয়া খেলা চলছে এমন সংবাদে অভিযানে যায় রাজনগর থানার পুলিশ। এসময় সেখান থেকে জুয়া খেলারত অবস্থায় ৭ জনকে আটক করা হয়। তারা হলো- উপজেলার উত্তরভাগ ইউনিয়নের মুটুকপুর গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (৩৪), চাঁনভাগ গ্রামের হাফিজ মিয়ার ছেলে শামীম আহমেদ (২৫), ইন্দেশ্বর চা বাগানের মৃত সুবল পালের ছেলে গপেশ পাল (৪৮), চাঁনবাগ চা বাগানের রামজনম রবিদাসের ছেলে রাধাশ্যাম রবিদাস (২৫), একই বাগানের মনোরঞ্জন বাউরীর ছেলে জিতেন বাউরী (২৮), বড়দল গ্রামের আব্দুল আলী কনার ছেলে সুমন মিয়া (২২), মুন্সিবাজার ইউনিয়নের করিমপুর গ্রামের মতলিব মিয়ার ছেলে লয়েছ আহেমদ (৩২)। তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৫০টি তাস এবং নগদ ১ হাজার ৮৩০ টাকা জব্দ করা হয়। এসময় তাদের সাথে থাকা এক জুয়াড়ি পালিয়ে যায় বলে পুলিশ জানায়।

 

 

এদিকে ওই রাত ১১ টার দিকে উপজেলার টেংরা ইউনিয়নের ইলাশপুর গ্রাম থেকে চম্পালালের ছেলে পরোয়ানাভূক্ত পলাতক আসামী সনজিতকে গ্রেপ্তার করা হয়েছে।

 

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, পুলিশের অভিযানে জুয়াড়িসহ ৮জন গ্রেপ্তার হয়েছে। জুয়াড়িদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আসামীদের আদালতে পাঠানো হয়েছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com