Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রাজনগরে চিকিৎসাধীন আছেন ১৬২ জন যক্ষ্মা রোগী

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

মৌলভীবাজারের রাজনগরে ১৬২ জন যক্ষ্মা রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ১৯জন শিশু ও ১৭ জন চিকিৎসা নেয়ার পরেও আবার আক্রান্ত হয়েছেন। তবে ১৩ জনের দেহে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্টস হওয়ার পর ২ জন মারা গেছেন। বিশ্ব যক্ষ্মা দিবসের আলোচনা সভায় এমন তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. হাসিন মাহতাব আহমেদ।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‍্যালি ও আলোচনা সভা হয়। আরএমও ডা. হাসিন মাহতাব আহমেদের সভাপতিত্বে ও স্বাস্থ্য পরিদর্শক জয়নাল আবেদীনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন হাসপাতালের পরিসংখ্যানবিদ সুশীতল পাল, এমটি ইপিআই প্রবাল চন্দ্র দাশ, স্বাস্থ্য পরিদর্শক চিরঞ্জিব দত্ত, রাজনগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, সীমান্তিক নতুনদিনের ডিস্ট্রিক্ট টিম লিডার মো. রেজাউল ইসলাম, উপজেলা সুপারভাইজার জয়নাল আবেদীন, হীড বাংলাদেশের টিবি কন্ট্রোল এসিসট্যান্ট বিপুল গোয়ালা প্রমুখ। এসময় স্বাস্থ্যকর্মী, হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সবৃন্দ, সীমান্তিক নতুনদিনের কমিউনিটি মভিলাইজার, গোল্ডস্টার মেম্বাররা উপস্থিত ছিলেন।

 

উপজেলা স্বাস্থ্য বিভাগ আরো জানায়, সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী এ পর্যন্ত ৭ হাজার ২০৪ জন সুস্থ হয়েছেন। ১০ জন মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স হওয়া রোগী সুস্থ হয়েছেন। তবে এখনো এমডিআর রোগী চিকিৎসাধীন আছেন। এমডিআর রোগীদের দেহে ওষুধ সহজে কাজ না করায় তারা ঝুঁকি বাড়িয়ে দেন। যক্ষ্মা প্রতিরোধে সবাই সচেতন না হলে বিপদ আরো বাড়তে পারে। হীড বাংলাদেশের সহযোগীতায় বিনামূল্যে রোগ নির্নয় করা হচ্ছে। সরকারি সহযোগিতায় আক্রান্তদের চিকিৎসা ও ওষুধ প্রধান করা হচ্ছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com