Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

সৌদি আরবে বাস দুর্ঘটনায় ২০ ‘ওমরাহ যাত্রী’ নিহত

আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

মদিনা থেকে মক্কা যাওয়ার পথে সৌদি আরবের আসির প্রদেশ এবং আভা শহরের সঙ্গে সংযোগকারী একটি সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ২০ ওমরাযাত্রী নিহত ও আহত হয়েছেন অনেকে। বাসটি ব্রেক ফেল হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

 

 

জানা যায়, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমে একটি ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২০ ওমরাহযাত্রী নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস ও গালফ নিউজ। খবরে বলা হয়েছে, সোমবার যাত্রীবাহী বাসটি একটি সেতুতে বিধ্বস্ত হয়ে উল্টে যায় এবং আগুন ধরে যায়।

 

রেড ক্রিসেন্ট দলসহ জরুরী পরিষেবা সংস্থাগুলো দ্রুত সেখানে পৌঁছেছে। আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল এখবারিয়া হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে। খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিকরা রয়েছেন। তবে তারা কোন দেশের এবং পরিচয় কী তা তাৎক্ষণিক প্রকাশ করা হয়নি।

 

আল-এখবারিয়া নির্দিষ্ট না করে শুধু বলেছে যে গাড়িতে সমস্যা হয়েছিল। তবে বেসরকারি সংবাদপত্র ওকাজ বলেছে যে, ব্রেকজনিত সমস্যার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের ঘটনাটি পবিত্র শহর মক্কা ও মদিনায় হজ ও ওমরাহযাত্রীদের নিরাপদে পরিবহনে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। রমজান শুরু হলে সৌদি আরবে ওমরাহযাত্রীর সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়।

 

এর আগে ২০১৯ সালের অক্টোবরে মদিনার কাছে একটি বাস আরেকটি ভারী যানের সাথে সংঘর্ষে ৩৫ জন বিদেশি নিহত এবং চারজন আহত হয়।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com