Logo
সর্বশেষ :
পাবনার কলি হত্যাকাণ্ড: মুলহোতা গ্রেফতার, শাস্তির দাবিতে মানববন্ধন মাগুরায় শিক্ষা দিবসে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার দাবিতে সমাবেশ পাবনায় প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থী গ্রেফতার বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার মৌসুমি বায়ুর প্রভাবে ঘন কুয়াশায় ঢেকে গেল পঞ্চগড় কোটচাঁদপুরে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন

শ্রীমঙ্গলে র‍্যাবের অভিযানে ২৪৭ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২৪৭ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। সোমবার রাত সাড়ে ৩টায় শ্রীমঙ্গলের উত্তর ভাড়াউড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

 

আটককৃতরা হলো- শ্রীমঙ্গলের গাজীপুর (কালাপুর) এলাকার মৃত কুতুব উল্লাহর ছেলে মো. মামুনুর রশিদ (২৪) ও পূর্ব লামুয়া এলাকার মৃত রহমত মিয়ার ছেলে মো. ইমরান মিয়া (২৩)।

র‍্যাব জানায়, সোমবার রাতে র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি অভিযানিক দল উত্তর ভাড়াউড়া এলাকায় অভিযানে যায়। এসময় দুইজনকে তল্লাশি করে ২৪৭ বোতল নিষিদ্ধ ফেনসিডিল পাওয়া যায়। পরে তাদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে র‍্যাব।

 

র‍্যাব-৯ এর সিনিয়র এএসপি (মিডিয়া অফিসার আফসান-আল-আলম জানান, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা, জঙ্গি দমন, অস্ত্র উদ্ধার, মাদককারবারী ও ছিনতাইকারীদের গ্রেফতারে র‍্যাব অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২৪৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের ও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com