Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রাজনগরে শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মাধ্যমিক পর্যায়ের সরকারি ও এমপিওভূক্ত মিলিয়ে ১৯টি বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির মোট ১১৪ জন মেধাবী শিক্ষার্থীকে দেয়া হচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব।

 

মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই ট্যাব বিতরণ কর্মসূচীর আয়োজন করে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিস। প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ট্যাব পেয়ে মহা খুশি শিক্ষার্থীরা।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ষষ্ঠ জনশুারী ও গৃহগণনা-২০২২ এর তথ্য সংগ্রহ কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে ট্যাব ব্যবহারের মাধ্যমে পরিচালনা করা হয়। এই ট্যাবগুলো প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাধ্যমিক পর্যায়ের নবম ও দশম শ্রেণিতে অধ্যয়নরত প্রথম তিনজন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিতরণের আয়োজন করা হয়। প্রথমদিনে উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়। পরবর্তীতে অন্য প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরাও এসব ট্যাব পাবে বলে জানায় উপজেলা পরিসংখ্যান অফিস।

 

উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুছ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমান, উপজেলা পরিসংখ্যান তদন্তকারী সৈয়দ মিনহাজ উদ্দিন আহমদ, পরিসংখ্যান সহকারী অভিজিৎ দত্ত মিঠুন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com