Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সিডিউল মতো হয়নি কাজ, ভাঙ্গা হচ্ছে রাজনগর হাসপাতালের নতুন গেইট

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

মৌলভীবাজারের রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেইটে টাইলস লাগানোর পর ভেঙ্গে ফেলা হচ্ছে। সিডিউল অনুযায়ী গেইটে কাজ না করায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর নির্দেশে এসব টাইলস ভেঙ্গে ফেলা হচ্ছে বলে জানা গেছে।

 

বুধবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, গেইটে সাদা রংয়ের লাগানো টাইলস ভাঙ্গছেন কয়েকজন নির্মান শ্রমিক।

 

হাসপাতাল কর্তৃপক্ষ ও নির্মান কাজের দায়িত্বে থাকা সুপারভাইজার জানান, রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ভবনের সাথে নার্স ডরমেটরী, স্টাফ ডরমেটরী, ডক্টরস কোয়ার্টার, গ্যারেজ, গেইট, ফুল বাগান ও কমপ্লেক্সের ভিতরের রাস্তা, ড্রেনসহ বিভিন্ন কাজ করা হচ্ছে। এসব কাজে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ৩৯ লাখ ৫৯ হাজার টাকা। ১৮ মাসে কাজটি শেষ করার কথা থাকলে করোনা মহামারী ও বিভিন্ন জটিলতায় একাধিকবার সময় বাড়ানো হয়। এখন কাজ শেষ পর্যায়ে আছে। সম্প্রতি প্রধান গেইটে সাদা রংয়ের টাইলস লাগানো হয়। কিন্তু সুপারভিশনে এসে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী সিডিউলে উল্লেখিত টাইলস ব্যবহার না করায় লাগানো সব টাইলস ভেঙ্গে ফেলতে নির্দেশ দেন।

 

 

নির্মান কাজের দায়িত্বে থাকা সুপারভাইজার মিরাজ আহমেদ বলেন, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ইঞ্জিনিয়ার এসে কাজ দেখে গেছেন। আমাদের যে টাইলস ছিল সেই টাইলস গেইটে লাগানো হয়েছিল। কিন্তু সিডিউলের কাজের সাথে মিল না থাকায় ইঞ্জিনিয়ার ভাঙ্গতে বলেছেন। আমরা ভেঙ্গে নতুন করে কাজ করে দিবো। অন্যসব কাজ ঠিকঠাক আছে।

 

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফজালুর রহমান বলেন, তাদের কাজ এখনো শেষ হয়নি। কোনো কাজে ত্রুটি থাকলে তারা নিজ দায়িত্বে সেটি ঠিক করে দিবেন। স্বাস্থ্য প্রকৌশলের ইঞ্জিনিয়ার এসে দেখে এটি ভাঙ্গতে বলেছেন জেনেছি। তারা এটি ভেঙ্গে সিডিউল অনুযায়ী কাজ করে দিবেন।

 

 

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. সফিকুল ইসলাম পাঠান বলেন, ভবনের কাজের পর ঠিকাদারের কিছু টাইলস রয়ে গিয়েছিল। গেইটকে সুন্দর করতে গিয়ে তারা এসব টাইলস গেইটে ব্যবহার করে। কিন্তু এতে সৌন্দর্য নষ্ট হয়। নিয়মিত সুপারভিশনে গিয়ে বিষয়টি আমার নজরে আসে। পরে আমি বলে এসেছি, টাইলস খুলে সিডিউল অনুযায়ী সুন্দর করে কাজ করে দিতে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com