Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রবাসী সাংবাদিক মুনজের আহমেদের সাথে রাজনগর প্রেসক্লাবের ঈদ আড্ডা

রাজকথা ডেস্ক :
প্রকাশিত : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩

ইউকে বাংলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলা ট্রিবিউন এর লন্ডন প্রতিনিধি প্রবাসী সাংবাদিক মুনজের আহমেদ চৌধুরীর সাথে ঈদের সৌহার্দ্য বিনিময় ও আড্ডার আয়োজন করেছে রাজনগর প্রেসক্লাব।

রবিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় রাজনগর বাজারের রাজমহল সুইটমিটে এই সৌহার্দ্য বিনিময় ও আড্ডার আয়োজন করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, রাজনগর প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সুহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ সৈয়দ ফুয়াদ হোসেন, তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদউর রহমান ইমরান, সদস্য সাইদুল ইসলাম, কামরুল ইসলাম, আলিম আল মুনিম, কামরান আহমদ ও সাংবাদিক মাছুম বকস মাহি।

 

এসময় মুনজের আহমেদ চৌধুরী বলেন, রাজনগর প্রেসক্লাবের সাংবাদিকরা নিজেদের সততা ও সুনাম বজায় রেখে দীর্ঘদিন ধরে গণমানুষের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরছেন। তাদের লেখনির মাধ্যমে অনেকে উপকৃত হয়েছেন। আমি আশা রাখি, এই প্রেসক্লাবের সাংবাদিকরা সত্য ও ন্যায়ের পক্ষে আজীবন কাজ করে যাবেন। আমি বিশ্বাস করি, সততার সাথে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে তারা ঐতিহ্যকে টিকিয়ে রাখবেন।

 

সৌহার্দ্য বিনিময় শেষে মুনজের আহমেদ চৌধুরীকে বিশিষ্ট লেখক মুফতি মুহাম্মদ আকতার আল-হুসাইন এর ‘রামাদ্বান মাহিনা’ বই উপহার হিসেবে হাতে তুলে দেন প্রেসক্লাবের নেতৃবৃন্দরা।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com