Logo
সর্বশেষ :
সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড, ‘খালাস পেলেন আরিফ, গউছ, বাবর টেকনাফে বিজিবির যৌথ অভিযানে আড়াই কোটি টাকার অবৈধ কারেন্ট জাল উদ্ধার জেলা প্রশাসকের ‘বড় ভাই’ পরিচয়ে প্রতারণা, অর্থ লেনদেনের সময় আটক ২ শার্শা সীমান্তে বজ্রপাতে টহলরত দুই বিজিবি সদস্য আহত মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার সকল স্কুল-কলেজে মোবাইল নিষিদ্ধ করল প্রশাসন নতজানু পররাষ্ট্রনীতির কারণে সীমান্তে হত্যা ও মাদক চোরাচালান বাড়ছে: জামায়াত নেতা মঞ্জুরুল পটুয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলনের নেতা নিহত বঙ্গোপসাগরে নিখোঁজের দুই দিন পর জেলের ভাসমান মরদেহ উদ্ধার শরীয়তপুরে লেবু পাড়তে গিয়ে সাপের কামড়ে নারীর মৃত্যু বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

রাজনগরে ঘূর্ণিঝড় “মোখা” মোকাবেলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম

রাজকথা ডেস্ক : / ৪৪৭
প্রকাশিত : রবিবার, ১৪ মে, ২০২৩

ঘূর্ণিঝড় “মোখা” মোকাবেলায় কন্ট্রোল রুম খুলেছে রাজনগর উপজেলা প্রশাসন। জরুরী প্রয়োজনে যোগাযোগ করার জন্য ও ঘূর্ণিঝড় মোখায় বিভিন্ন ক্ষয়ক্ষতি তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। রবিবার (১৪ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতা’র স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি পত্র দেয়া হয়েছে।

পত্রে জানানো হয়, ঘূর্ণিঝড় মোখার ক্ষয়ক্ষতির তথ্য জানাতে ও এ সংক্রান্ত যোগাযোগের ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্থাপিত কন্ট্রোল রুমে গিয়ে অথবা টেলিফোন ও মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করা যাবে।

 

কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা কর্মকর্তারা হলেন-
১। উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাজনগর, ফোন: ০৮৬২৫-৭৫০০২
২। মোহাম্মদ আলী, উপজেলা প্রকল্পরবাস্তবায়ন কর্মকর্তা, রাজনগর ০১৮১৫২৪৯৫২৬
৩। মো. ইকতার আলী, উপ-প্রাশাসনিক কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, রাজনগর ০১৭৩৭৪০২৭৬০

 

এব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতা বলেন, ঘূর্ণিঝড় “মোখা” ইতোমধ্যে বাংলাদেশে উপকূলে আঘাত করেছে। আমাদের এইদিকে ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম। তবে পূর্বপ্রস্তুতি হিসেবে ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতির তথ্য জানতে ও মানুষের জানমাল রক্ষায় যাতে দ্রুত পদক্ষেপ নেয়া যায় সে জন্য কন্ট্রোল খোলা হয়েছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।