Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রাজনগরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

আহমদ উর রহমান ইমরান
প্রকাশিত : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

মৌলভীবাজারের রাজনগরে উপজেলা পর্যায়ের বিভাগীয় কর্মকর্তা, সেবাগ্রহীতা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে মৌলভীবাজার জেলার নবাগত জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

 

এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান খান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়, উপজেলা আওয়ামীর লীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখত, ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান নকুল চন্দ্র দাশ, উত্তরভাগ ইউনিয়নের চেয়ারম্যান দিগেন্দ্র চন্দ্র সরকার, মুন্সীবাজার ইউনিয়নের চেয়ারম্যান রাহেল হোসেন, পাঁচগাওঁ ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, রাজনগর ইউনিয়নের চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, টেংরা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ টিপু খান প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com