Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রাজনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : শুক্রবার, ১৯ মে, ২০২৩

মৌলভীবাজারের রাজনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বিদ্যুৎ চালিত মোটর দিয়ে পুকুর সেচ দেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৯ মে) সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের রশিদপুর গ্রামে। এদিকে নিহতের পরিবার বলছে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

 

নিহতের নাম আব্দুল কুদ্দুস নামে (২৫)। তিনি ওসমানীনগর উপজেলার বড় হস্তিপুর গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে। আব্দুল কুদ্দুস ও তার পরিবারের মূল বাড়ি ফতেপুর ইউনিয়নে হলেও বর্তমানে পার্শ্ববর্তী ওসমানীনগর উপজেলার বড় হস্তিপুর গ্রামে নতুন বাড়ি বানিয়ে বসবাস করছেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের কাওসার মিয়ার বাড়িতে প্রায় দেড় বছর থেকে কাজ করতেন তারই চাচাতো ভাই আব্দুল মজিদ মিয়ার ছেলে আব্দুল কুদ্দুস (২৫)। কাওসার মিয়ার বাড়ি থেকে প্রায় ৩’শ ফুট দূরে একটি পুকুর গত দুইদিন ধরে বিদ্যুৎ চালিত মোটর দিয়ে সেচ দেয়ার কাজ চলছিল। শুক্রবার সকালে আশেপাশের লোকজনের অগোচরে কোন এক সময় আব্দুল কুদ্দুস বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

নিহতের সুরতহাল রিপোর্ট তৈরিকারী মৌলভীবাজার মডেল থানার উপপরিদর্শক সৈয়দ বশির আহমদ বলেন, নিহতের শরীরে তেমন কোন আঘাত নেই তবে ডান হাতের বগলের নিচে সামান্য ক্ষত রয়েছে।

রাজনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) বিণয় ভূষণ রায় বলেন, আব্দুল কুদ্দুস বিদ্যুৎ সৃষ্ট হয়ে মারা গেছেন। তার মৃতদেহের ময়নাতদন্ত করা হবে। এ ব্যাপারে কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com