Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রাজনগরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : সোমবার, ২২ মে, ২০২৩

মৌলভীবাজারের রাজনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের দেয়া বক্তব্যের প্রতিবাদে সোমবার (২২ মে) বিকেল ৫ টায় এই মিছিল ও সমাবেশ করা হয়।

উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মিছিলটি রাজনগর বাজার ও আশেপাশের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের সামনে সমাবেশের মাধ্যমে এই কেন্দ্র ঘোষিত কর্মসূচী শেষ হয়।

 

মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত, সহসভাপতি আব্দুল ওয়াহিদ বাচ্চু, জহিরুল ইসলাম মুয়ূব, ফরজান আহমদ, সাহেদুজ্জামান আনছারী মনাই, সালেক মিয়া, সাংগঠনিক সম্পাদক নজমুল হক সেলিম, শামছুদ্দোহা রুকন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক মুহিম দে মধু, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম সোহেল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির ফৌজি, উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল আহমদ প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com