Logo
সর্বশেষ :
রাজনগরে প্রতিবন্ধী দিবসে আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ রাজনগরে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন গণ-অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে রাজনগরে বিএনপি’র বিজয় মিছিল প্রেস রিলিজ : অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন নেছার আহমদ সানি মৌলভীবাজারে কৃষকদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল রাজনগরে জনসংখ্যা দিবস উদযাপন রাজনগরে মিষ্টির কারখানায় ঢুকতে না দেয়ায় যুবদল নেতার হামলা, আহত ২ ব্যাংকের সিকিউরিটি গার্ড মিসবাহ ভেবে হত্যা করা হয় ‘আইনজীবী সুজনকে’ রাজনগরে ছাত্রদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল রাজনগরে দারুল ক্বিরাত এবং বয়স্কদের সহীহ্ কুরআন প্রশিক্ষণের সমাপনী ও পুরষ্কার বিতরন

রাজনগরে গুণীজন সংবর্ধনা : সংসদীয় আসন পুনর্বহালের দাবি

মৌলভীবাজার প্রতিনিধি : / ৩৯১
প্রকাশিত : সোমবার, ২২ মে, ২০২৩

মৌলভীবাজারের রাজনগরে গুণীজনদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। রাজনগর সংসদীয় আসন পুর্বহাল ও সার্বিক উন্নয়ন কেন্দ্রীয় কার্যকরী সংসদের আয়োজনে রাজনগর সরকারি কলেজ মাঠে সোমবার (২২ মে) বিকেলে এ অনুষ্ঠান হয়।

 

রাজনগর সংসদীয় আসন পুর্বহাল ও সার্বিক উন্নয়ন কেন্দ্রীয় কার্যকরী সংসদের সভাপতি উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পিকেএসএফ এর চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী।

 

 

টেংরা ইউপি চেয়ারম্যান মো. টিপু খানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শামস্-উল ইসলাম, অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের নেতা ফয়ছল আহমদ, রাজনগর সংসদীয় আসন পুর্বহাল ও সার্বিক উন্নয়ন কেন্দ্রীয় কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, মুফজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. ইকবাল, জেলা পরিষদের সদস্য জিয়াউর রহমান, ইউপি চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, রাহেল হোসেন, আতাউর রহমান প্রমুখ।

 

এসময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের আগে ও পরে রাজনগর ও কমলগঞ্জ আংশিক এলাকা নিয়ে একটি পৃথক সংসদীয় আসন ছিল। কিন্তু বঙ্গবন্ধু হত্যার পর জিয়াউর রহমানের সরকারের সময় এই আসনকে ভেঙ্গে নতুন করে মৌলভীবাজার সদরের সাথে রাজনগরকে যুক্ত করে আসন পূনঃবিন্যাস করা হয়। এরপর থেকে রাজনগরবাসী উন্নয়নে পিছিয়ে পড়েছেন। দেশে উন্নয়নের ছোঁয়া বিভিন্ন সরকারের সময় লাগলেও রাজনগরে তা দৃশ্যমান নয় বলে দাবি করেন বক্তারা। অধ্যাদেশ জারি করে জিয়াউর রহমানের সময়ের সকল অবৈধ আইন বাতিল করা হলেও আর রাজনগর সংসদীয় আসন পুনর্বহাল করা হয়নি। তাই রাজনগরবাসীর দাবিকে মেনে নিয়ে আগের সংসদীয় আসন পূনর্বহালের আহ্বান জানান বক্তারা।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।