Logo
সর্বশেষ :
জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা মৌলভীবাজারে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত আবারো মেহেরপুর সীমান্ত দিয়ে ৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ও স্থানীয়রা পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক স্বচ্ছতা আনতে বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি গত ১৮ বছরে দেশের সকল সাংবিধানিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে– সংস্কৃতি মন্ত্রী

রাজনগরে প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ

মো. ফরহাদ হোসেন / ৩৮০
প্রকাশিত : শনিবার, ২৭ মে, ২০২৩

সিলেটের বিভিন্ন এলাকায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ইমেজ ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মহলাল গ্রামে নামের এক প্রতিবন্ধী যুবককে চেয়ার প্রদানের মাধ্যমে বিভাগব্যাপী বিতরণ কার্যক্রম শুরু হয়।

 

 

ইমেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ইমেজটেক্স লিমিটেড ঢাকার ম্যানেজিং ডিরেক্টর বেলাল আহমদ এবং জেনারেল সেক্রেটারী জান্নাতুল ফেরদৌস স্বশরীরের উপস্থিত থেকে রাজুর অভিভাবক মো. গাফ্ফার মিয়ার হাতে চেয়ারটি হস্তান্তর করেন।

 

 

হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহলাল গ্রামের বিশিষ্ট মুরব্বী সমাজসেবক সৈয়দ আনকার আলী। উপজেলার তরুণ সমাজসেবক সাংবাদিক আহমদুর রহমান ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন সংবাদ সংস্থা রয়টার্সের বাংলাদেশ প্রতিনিধি রুমা পাল।

 

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক মানবজমিনের কূটনৈতিক রিপোর্টার মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে রাজনগর প্রেসক্লাবের সভাপতি আওয়াল কালাম বেগ, প্রেসক্লাব সহ-সভাপতি শতবর্ষী রাজনগর পৌটিয়াস উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শংকর দুলাল দেব, মহালাল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাফিজুর রহমান, রাজনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, মাজু আহমদ, সমাজসেবক জুয়াইর আহমদ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে গ্রামের বিভিন্ন বয়সী সমাজসেবকরা উপস্থিত ছিলেন।

 

 

উল্লেখ্য, অনুষ্ঠানে ইমেজ ফাউন্ডেশনে কর্ণধার বেলাল আহমদ জানান, রাজধানী থেকে ইমেজ ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হলেও শিকড়ের টানে সিলেটকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। সিলেট বিভাগে ২০২৩ সালের মধ্যে অর্ধশত হুইল চেয়ার বিতরণের টার্গেট নেয়া হয়েছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।