Logo
সর্বশেষ :
রাজনগরে প্রতিবন্ধী দিবসে আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ রাজনগরে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন গণ-অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে রাজনগরে বিএনপি’র বিজয় মিছিল প্রেস রিলিজ : অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন নেছার আহমদ সানি মৌলভীবাজারে কৃষকদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল রাজনগরে জনসংখ্যা দিবস উদযাপন রাজনগরে মিষ্টির কারখানায় ঢুকতে না দেয়ায় যুবদল নেতার হামলা, আহত ২ ব্যাংকের সিকিউরিটি গার্ড মিসবাহ ভেবে হত্যা করা হয় ‘আইনজীবী সুজনকে’ রাজনগরে ছাত্রদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল রাজনগরে দারুল ক্বিরাত এবং বয়স্কদের সহীহ্ কুরআন প্রশিক্ষণের সমাপনী ও পুরষ্কার বিতরন

কুলাউড়ায় সফল খামারীদের সম্মাননা প্রদান

মৌলভীবাজার প্রতিনিধি : / ৪৮৭
প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

মৌলভীবাজারের কুলাউড়ায় ৬ জন সফল উদ্যোক্তা ও খামারীকে সম্মাননা জানিয়েছে হীড বাংলাদেশ। এসময় সফল এসব খামারী ও উদ্যোক্তাকে ক্রেস্ট, সম্মানী ও সনদপত্র দেয়া হয়।

 

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় সমন্বিত কৃষি ইউনিট এর আওতায় বৃহস্পতিবার দুপুর ১২ টায় কুলাউড়া উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে এ অনুষ্ঠান হয়।

হীড বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক মো. দীল ইসলামের সভাপতিত্বে ও কুলাউড়া হীড বাংলাদেশের কৃষি ইউনিটের কৃষি কর্মকর্তা সোহেল সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহাম্মদ জসিম উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার, কুলাউড়া হীড বাংলাদেশের শাখা ব্যবস্থাপক নজরুল ইসলাম, হীড বাংলাদেশের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বর্মেন্দ সিনহা, কুলাউড়া উপজেলা বিআরডিবি’র ভাইস চেয়ারম্যান সাংবাদিক তাজুল ইসলাম, কুলাউড়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস।

উপজেলার সফল উদ্যােক্তা খছরু মিয়া, লিটন দত্ত, সবিতা রাণী মালাকার, রোকেয়া বেগম, সুমন মালাকার ও জাকির হোসেন সহ খামারীরা অনুষ্ঠানে নিজেদের সফলতার কথা তুলে ধরে তরুণ প্রজন্মকে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণে উদ্বুদ্ধ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের বিভিন্ন এলাকায় প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে হীড বাংলাদেশ কাজ করছে। বানিজ্যিকভাবে খামার গড়ে তুলতে সংস্থাটি নানা ভাবে সহযোগিতা করে যাচ্ছে। হীড বাংলাদেশের এসব উদ্যোগ ও কার্যক্রমের মাধ্যমে কুলাউড়ায় বেকার যুবক ও যুবমহিলাদের কাছে আস্থা তৈরি করেছে। এতে করে নতুন নতুন উদ্যোক্তা ও খামারী তৈরি হচ্ছে এবং বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।