Logo
সর্বশেষ :
পাবনার কলি হত্যাকাণ্ড: মুলহোতা গ্রেফতার, শাস্তির দাবিতে মানববন্ধন মাগুরায় শিক্ষা দিবসে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার দাবিতে সমাবেশ পাবনায় প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থী গ্রেফতার বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার মৌসুমি বায়ুর প্রভাবে ঘন কুয়াশায় ঢেকে গেল পঞ্চগড় কোটচাঁদপুরে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন

সিলেট বিভাগের শ্রেষ্ট মামলা তদন্তকারী হলেন রাজনগর থানার সওকত

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : সোমবার, ১০ জুলাই, ২০২৩

সিলেট বিভাগের শ্রেষ্ঠ মামলা তদন্তকারী কর্মকর্তা মনোনীত হয়েছেন রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. সওকত মাসুদ ভূঁইয়া। গত এপ্রিল মাসে ক্লুলেস মামলার রহস্য উদঘাটনে অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এ সম্মাননা দেয়া হয়।

 

 

সোমবার (১০ জুলাই) সিলেট রেঞ্জ পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মিজান শাফিউর রহমান, বিপিএম(বার), পিপিএম (সেবা) তার হাতে নগদ অর্থ ও সম্মাননা পত্র তুলে দেন।

 

এসআই সওকত মাসুদ ভূঁইয়া রাজনগর থানায় কর্মরত আছেন। তার এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়, ওসি তদন্ত মো. হুমায়ুন কবিরসহ থানার পুলিশ সদস্যরা।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com