Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক

রাজনগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে গরু ও হাঁস-মুরগীর ঘর বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
রাজনগরে ক্ষুদ্র্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে গরু ও হাঁস-মুরগীর ঘর বিতরণ

মৌলভীবাজারের রাজনগরে ৩০৪টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে গরু, গরুর ঘর নির্মান উপকরণ ও হাঁস-মুরগীর ঘর বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ জুলাই) সকাল ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এক অনুষ্ঠানে এসব বিতরণ করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

 

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২৮টি পরিবারকে গরু, গরুর ঘর নির্মাণের জন্য পিলার, ইট, টিন ও ২৭৬টি পরিবারকে হাঁস-মুরগির ঘর বিতরণ করা হয়। এসব পরিবারকে পরবর্তীতে এই প্রকল্পের আওতায় ২০টি করে হাঁস-মুরগী ও গবাধিপশুর খাদ্যসামগ্রী প্রদান করা হবে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য নেছার আহমদ। যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস ছামাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত, ফতেপুর ইউপি চেয়ারম্যান নকুল চন্দ্র দাস প্রমুখ।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগর থানার ওসি (তদন্ত) মাযহারুল আনোয়ার, উত্তরভাগ ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান দিগেন্দ্র চন্দ্র সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সজল চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জহিরুল ইসলাম মুয়ূব, যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদুজ্জামান আনছারী মনাই, সাংগঠনিক সম্পাদক নজমুল হক সেলিম, মো. সামছুদ্দোহা রুকন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির ফৌজি, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শেখ রেহান উদ্দিন জুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমদ প্রমুখ।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com