Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক

কুলাউড়ায় জাতীয় মৎস্য সপ্তাহে র‍্যালী ও মাছের পোনা অবমুক্ত

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এবারের মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’। কুলাউড়া উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে ও এনজিও সংস্থা হীড বাংলাদেশ’র সহযোগিতায় মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়।

 

উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার। অনুষ্ঠানে বক্তব্য দেন কুলাউড়া থানার ওসি (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ, হীড বাংলাদেশ সিলেট অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. দীল ইসলাম প্রমুখ।

 

 

এসময় হীড বাংলাদেশের কুলাউড়া শাখার ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন, কৃষি কর্মকর্তা সোহেল সিকদার সহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, মৎস্য চাষী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com