Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক

রাজনগরে হাওরাঞ্চলের ১০০ পরিবারের মাঝে ছাগল বিতরণ

মো. ফরহাদ হোসেন
প্রকাশিত : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
রাজনগরে হাওরাঞ্চলের ১০০ পরিবারের মাঝে ছাগল বিতরণ

মৌলভীবাজারের রাজনগরে ১০০ পরিবারকে বিনামূল্যে ছাগল দেয়া হয়েছে। হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার কামারচাক, পাঁচগাঁও ও মুন্সিবাজার ইউনিয়নের হাওরপাড়ের এসব পরিবারকে মোট ২০০টি ছাগল দেয়া হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতা’র সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব নিবাস চন্দ্র পাল, ভেটেরিনারি সার্জন ডা. সুমন মিয়া মামুন সহ প্রাণিসম্পদ দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

এসময় উপকারভোগীরা জানান, ইচ্ছা থাকা সত্ত্বেও দারিদ্রতার কারনে ছাগল কিনে পালন করার সামর্থ্য ছিল না। সরকারের সহযোগিতায় এবার ছাগল পাওয়ায় তাদের স্বপ্ন পূরণ হলো। ছাগল পালনের মাধ্যমে জীবনমানের পরিবর্তন করার প্রচেষ্টা চালাবেন বলে তারা জানান।

 

উপকারভোগীদের উদ্দেশ্যে অতিথিরা বলেন, সরকার চা-শ্রমিক ও হাওরবাসীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নানা প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছে। এসব পরিবারগুলোর অর্থনৈতিক সমৃদ্ধি এলে দেশ এগিয়ে যাবে। শেখ হাসিনার সরকার দেশের সব পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার মাধ্যমে বাংলাদেশকে সমৃদ্ধ করতে চায়।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com