Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক

রাজনগরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন উদযাপন

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : শনিবার, ৫ আগস্ট, ২০২৩

মৌলভীবাজারের রাজনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন উদযাপন করা হয়েছে। জন্মদিন উপলক্ষে শনিবার (৫ আগস্ট) পুষ্পস্তবক অর্পন, যুব উন্নয়ন অধুদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ এবং তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খানসহ উপস্থিত কর্মকর্তারা।

 

পরে শেখ কামালের জীবনী নিয়ে সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতা’র সভাপতিত্বে অলোচনা সভায় বক্তব্য দেন রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরিফ মোহাম্মদ নিয়ামত উল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম খান, বিআরডিবি কর্মকর্তা গোলাম রাব্বানী খান, রাজনগর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান শাহানারা রুবি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সজল চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফয়ছল আহমদ প্রমুখ।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com