Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক

রাজনগরে কীটনাশক পানে কিশোরের আত্মহত্যা

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
রাজনগরে কীটনাশক পানে কিশোরের আত্মহত্যা

মৌলভীবাজারের রাজনগরে কীটনাশক পান করে এক কিশোর আত্মহত্যা করেছে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে জানাতে পারেনি পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা। নিহতের নাম রুহিত মিয়া (১৫)। সে রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামের জহুর মিয়ার ছেলে। শনিবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে সে কীটনাশক পান করে বলে জানিয়েছে পুলিশ।

 

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে রুহিত মিয়া বাড়িতে কীটনাশক পান করে। তার গোঙ্গানির শব্দশুনে পরিবারের লোকজন গিয়ে দেখেন তার নাক ও মুখ দিয়ে সাদা ফেনা বের হচ্ছে। তাৎক্ষনিক তাকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নেয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মৃতদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তবে ঠিক কি কারণে সে আত্মহত্যা করেছে তা জানাতে পারে নি পুলিশ ও নিহতের পরিবার।

 

নিহতের বড় ভাই সুমন মিয়া (২৮) বলেন, খবর পেয়ে বাড়িতে গিয়ে জানতে পারি রহিতকে হাসপাতালে নেয়া হয়েছে। পরে আমিও সেখানে যাই। ধারণা করছি, কীটনাশক (বিষ) পান করে তার মৃত্যু হয়েছে। কেন এমনটা করেছে জানি না।

 

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, ছেলেটির নাক-মুখ দিয়ে ফেনা বের হয়েছে। প্রাথমিকভাবে মনে হয়েছে কীটনাশক পান করে থাকতে পারে। মৃতদেহ ময়নাতদন্ত করা হবে। এঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com