Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক

রাজনগরে সিএইচসিপি এসোসিয়েশনের সভাপতি আমজাদ, সাধারণ সম্পাদক গনেশ

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

মৌলভীবাজারের রাজনগরে কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের সংগঠন সিএইচসিপি এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে উপজেলার নিদনপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আমজাদ হোসেন চৌধুরীকে সভাপতি ও মিলের বাজার কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি গনেশ চন্দ্র দেবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার সংগঠনের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ নির্বাচন হয়।

 

সভাপতি পদে আমজাদ হোসের চৌধুরীর সাথে প্রতিদ্বন্দ্বীতা করেন কামারচাক কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মিঠুন ভৌমিক ও সাধারণ সম্পাদক গনেশ চন্দ্র দেবের সাথে প্রতিদ্বন্দ্বীতা করেন সৈয়দনগর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রনধীর দাশ।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মিতালি পাল ও কোষাধ্যক্ষ পদে স্বপন কুমার পাল নির্বাচিত হয়েছেন।

 

সিএইচসিপি স্বার্বানী ঘোষ প্রধান নির্বাচন কমিশনার এবং স্বপন পাল, সমীকরণ দেব, আনিকা দাস তান্নী সহকারি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ভোট শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আফজালুর রহমান ফলাফল ঘোষণা করেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com